রায়পুরে জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। আজ শনিবার সকালে নিজ বাড়িতে মারা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য চারদিন আগে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত ফলাফল আসেনি। মৃত ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মারা যাওয়া ওই বৃদ্ধ গত ১২ মে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে রায়পুরে আসেন। প্রথমে লোকজন খরব পেয়ে তাঁকে এলাকায় ঢুকতে বাধা দেয়। পরে লোকজনের অজান্তে তিনি বাড়িতে চলে যান। খবর পেয়ে ওই দিনই তাঁর করোনার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে বাড়িটি লকডাউন করে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন বলেন, মারা যাওয়ার ওই বৃদ্ধের জ্বর ও শ্বাসকষ্ট ছিল। করোনা ছিল কি না তা বলা যাচ্ছে না। সতর্কতার অংশ হিসেবে আগেই তাঁর নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। এখনও ফলাফল পাওয়া যায়নি।