রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মতিউর রহমানের (২৬) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নজরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। মতিউর রহমান বগুড়ার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের দবির উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ইয়াছিন আরাফাত জানান, জেএমবি সদস্য মতিউর রহমানকে সলঙ্গা থানার একটি মামলায় আটক করা হয়। আগে তিনি ঢাকার দারুস ছালাম থানার সন্ত্রাসবিরোধী মামলায় আটক হয়ে কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গতকাল তাঁকে সিরাজগঞ্জে আনা হয়।