রূপসা নদীর পাড় থেকে মৃত নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

খুলনার রূপসা নদীর পাড় থেকে মৃত এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পূর্ব রূপসা নদীর পাড় থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে গর্ভে থাকা অবস্থায় ছয়-সাত মাসের এই প্রি-ম্যাচিউরড শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে মেরে নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে। নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই মরদেহের ডিএনএ সংগ্রহ করে রাখা হবে।

এলাকাবাসী জানায়, কে বা কারা রূপসা নদীর পাড়ে রাতের আঁধারে একটি নবজাতকের মরদেহ ফেলে দিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ লাশ দেখতে ভিড় করে।