রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদী শহরের একটি রেলক্রসিংয়ে হেঁটে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম প্রকাশ কুমার দাস (৭০)। তিনি শিবপুরের পুটিয়া ইউনিয়নের বণিকপাড়া এলাকার মৃত অবণী রঞ্জন দাসের ছেলে। প্রকাশ কুমার দাস নরসিংদী শহরের বাসাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে থার্মেক্স গ্রুপের একটি কারখানার সিনিয়র ফোরম্যান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল। বাসাইল রেলক্রসিং হেঁটে পার হওয়ার সময় ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই প্রকাশ কুমার দাস মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের কাছে খবর জানানো হয়েছে। পরিবারের লোকজন আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।