রেললাইনে যুবকের খণ্ডবিখণ্ড লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুর-লাকসাম রেলপথ থেকে খণ্ডবিখণ্ড অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।

শুক্রবার রাত ১১টায় চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকায় রেললাইনের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশ করার সময় ওই যুবক এর নিচে কাটা পড়েন। পরে স্থানীয় লোকজন রেল পুলিশকে বিষয়টি জানালে তারা লাশ উদ্ধার করে।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, ‘আমরা ধারণা করছি, চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির শরীর খণ্ডবিখণ্ড হয়ে যাওয়ায় তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তা ছাড়া রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় দুর্ঘটনা না আত্মহত্যা, তা–ও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’