র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব নিলেন কর্নেল কে এম আজাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (র্যাব-অপারেশনস) হিসেবে দায়িত্ব নিয়েছেন কর্নেল কে এম আজাদ। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন।
সদ্য নিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিনি দুদিন আগে র্যাব সদর দপ্তরে যোগ দিলেও আজ দায়িত্ব নিয়েছেন।
এর আগে তিনি র্যাবের গোয়েন্দা শাখার উপপরিচালক ও র্যাব-২–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২০ সালের ২৯ জুন থেকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।