লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আ.লীগের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিন সকাল ১০টা থেকে ২ ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদর থানা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে হুমায়ূন কবির পাটোয়ারীকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে সৈয়দ সাইফুল হাসান পলাশকে। হুমায়ূন কবির সদর থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন এবং সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাধারণ সম্পাদক সাইফুল জেলা যুবলীগের সাবেক আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

এদিকে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ পাটোয়ারীকে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌর আওয়ামী লীগের গত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরকে আবার সাধারণ সম্পাদক করা হয়েছে।

কয়ক দিন থেকেই গুঞ্জন ছিল, ভোটাভুটির মাধ্যমে দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। সেই লক্ষ্যে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলরদের তালিকাও তৈরি করা হয়। তবে শেষ মুহূর্তে আলাপ-আলোচনার মাধ্যমে এ চারজনের নাম ঘোষণা করা হলো।