লক্ষ্মীপুরে পিকআপচাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন (৭) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শৈরশৈই এলাকার মারকাজুল উলুম ইসলামি হাফিজিয়া মাদ্রাসার সামনে বালুবাহী পিকআপের চাপায় তার মৃত্যু হয়।
সাজ্জাদ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা গ্রামের কাজী বাড়ির দিনমজুর ইউছুফ হোসেনের ছেলে। সাজ্জাদ মাদ্রাসায় থেকে লেখাপড়া করত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজ্জাদ মাদ্রাসার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বালুবাহী পিকআপ এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। শিশুর পরিবার মামলা করতে চায়নি। লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।