লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক, যুবলীগ নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয়স্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক, যুবলীগ নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান।

মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাহিদ হাসান, যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিনসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী হাছিবুর রহমান বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন। ঘটিনাটি তদন্তের জন্য বোয়ালখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ মার্চ উপজেলার আলেক্সান্ডার বাজারে বিজয়স্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন অন্তত ২০ জন। এ ঘটনার পর ওই দিনই রামগতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ারেছ মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেন।এতে ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক দিদারুল কবিরকে গ্রেপ্তার করেছে।