লক্ষ্মীপুরে ৪ পুলিশসহ ১৫ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

লক্ষ্মীপুর জেলায় এক দিনে চার পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩০৫। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় ৮০টি নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে নতুন আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে নোয়াখালী সদর উপজেলায় তিনজন ও কমলনগর উপজেলায় চার পুলিশ সদস্যসহ ১২ জন রয়েছেন।

কমলনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু তাহের বলেন, উপজেলায় নতুন আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশের দুজন উপপরিদর্শক (এসআই) ও দুজন পুলিশ সদস্য রয়েছেন।

গত ১২ এপ্রিল জেলায় প্রথম করোনায় আক্রান্ত হন রামগঞ্জ উপজেলার এক ব্যক্তি। তখন থেকে জেলায় প্রতিদিন গড়ে পাঁচজন করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন।