লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে দুটি সাপের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেনে কাটা পড়ে একটি বিরল প্রজাতির শঙ্খিনী ও একটি দাঁড়াশ সাপ মারা গেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া ঢাকা-সিলেট রেললাইনের মহিষমারা সেতুর পশ্চিমে একটি শঙ্খিনী সাপ কাটা পড়ে। একই দিন বিকেলে শঙ্খিনী কাটা পড়া স্থানের আরও ৫০ গজ পশ্চিমে দাঁড়াশ সাপটি কাটা পড়ে। ধারণা করা হচ্ছে, সাপ দুটি এ সময় রেললাইন অতিক্রম করছিল। প্রায়ই এ রকম রেললাইন অতিক্রম করতে গিয়ে দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে সাপসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী মারা পড়ছে।