লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর উদ্যোগে ফটিকছড়িতে নানা কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর উদ্যোগে অক্টোবর সপ্তাহ উপলক্ষে ১১ অক্টোবর ফটিকছড়ির পেডরেলো-খুলশী লায়ন্স কেজি স্কুলে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজনের মধ্যে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি জাহাঙ্গীর মিয়া। বক্তব্য দেন জেলা গভর্নর অ্যাডভাইজার হাসিনা খান, ক্লাব সভাপতি রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক জিনাত কোমর খান, ট্রেজারার জি এম রেজাউল ইসলাম ভুঁইয়া, লায়ন আরশাদুর রহমান, মনজুর হোসেন, আজিজ উদ্দিন চৌধুরী, হাসনা হেনা প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করে ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে সালমা। বিজ্ঞপ্তি।