লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পূর্বগ্রাম বেড়িবাঁধ এলাকা থেকে গতকাল শুক্রবার ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইয়াসিন মিয়া (২০)। সে বরগুনার পাথরঘাটা উপজেলার মো. শাহজাহানের ছেলে। ২৩ জুলাই সুনামগঞ্জ থেকে পাথর নিয়ে ঢাকা যাচ্ছিল একটি কার্গো। ওই কার্গোর সুকানি ছিলেন ইয়াসিন। ধনু নদীর সিংপুর ইউনিয়ন এলাকা দিয়ে যাওয়ার সময় নদী থেকে পানি তুলে গোসল করার সময় পা ফসকে নদীতে পড়ে যান ইয়াসিন। গতকাল বিকেলে তাঁর লাশ বেড়িবাঁধ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি