লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের নাতুরিয়া গ্রামের একটি মাঠ থেকে গতকাল বুধবার সকালে আন্টু মিয়া (২৬) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আন্টু মিয়া নাতুরিয়া গ্রামের আরশেদ মিয়ার ছেলে। কুমারখালী থানার ওসি লুৎফর রহমান বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড হতে পারে। জড়িত কাউকে আটক করা যায়নি। কুষ্টিয়া অফিস