লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধামরাই থানার পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট সেতুর নিচে বংশী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ও জামা ছিল। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।