লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল শনিবার জিকরুল হক (৪০) নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জিকরুল উপজেলার খগাখড়িবাড়ি উচ্চবিদ্যালয়ের নৈশ প্রহরী ও বিদ্যালয়ের পাশের খগাখড়িবাড়ি গ্রামের বাসিন্দা। সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিদ্যালয়ের পুকুরে জিকরুলের মৃতদেহ ভাসতে দেখেন এক নারী পথচারী। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘গতকাল সকালে বিদ্যালয়ের পুকুরে জিকরুলের মৃতদেহ ভাসতে দেখেন এক নারী পথচারী। স্থানীয় লোকজন ও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানালে আমি পুলিশে খবর দিই। বেলা ১১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’