লেগুনার ধাক্কায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহর বেবি সুপার মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আবদুল কুদ্দুস (৪৫)। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, গতকাল রাতে বেবি সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় লেগুনা ওই পথচারীকে ধাক্কা দেয়। এরপর লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবদুল কুদ্দুসের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ হাসপাতালের মর্গে রয়েছে। লেগুনাটি জব্দ করা হয়।