লোকালয় থেকে অজগর উদ্ধার করে নিয়ে গেলেন সাপুড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পারুয়া এলাকা থেকে অজগরটি উদ্ধারের পর সন্ধ্যার দিকে সাপুড়ে সেটি তাঁর বাড়িতে নিয়ে গেছেন।
পারুয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবুল হাশেম বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে মধ্য পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরের পাড়ে স্থানীয় লোকজন অজগরটি দেখতে পান। দ্রুত স্থানীয় সাপুড়ে সুরেশ মালাকারকে খবর দেওয়া হয়। সুরেশ মালাকার এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, লোকালয়ে অজগর আসার কথা তাঁদের কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।