প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী গতকাল শনিবার দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে। এতে শপথ পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অরবিন্দ আচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি শেখ নজরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আমীর হোসেন, শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।