শপথ নিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ নিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

গত ২৮ ডিসেম্বর সারা দেশের জেলা পরিষদগুলোতে নির্বাচন হয়। তবে কুষ্টিয়া জেলা পরিষদে মনোনয়ন-জটিলতায় নির্বাচন স্থগিত ছিল। পরে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। আজই এই শপথ অনুষ্ঠান হলো।