শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলচালক ফল্টু মিয়া (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গী এরশাদ আলী। আজ শনিবার দুপুর ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফল্টু মিয়া (৩৫) ও আহত এরশাদ আলীর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার চকরাধিকা গ্রামে। এরশাদ আলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের গাড়িদহ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম প্রথম আলোকে বলেন, একজন সঙ্গীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন ফল্টু মিয়া। মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় একই দিক থেকে আসা একটি চলন্ত ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন চালক ফল্টু ও সঙ্গী এরশাদ। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন ফল্টু। এরশাদকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফল্টু মিয়ার লাশ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।