শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) সম্প্রতি ‘ওয়ার্কশপ অন আউটকাম-বেজড কারিকুলাম’ শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করে। উত্তরা ১৩ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ হাবে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালার সূচনা করেন ইউনিভার্সিটির উপাচার্য কাজী মো. মফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক ইয়াসমিন আহমেদ এবং কর্মশালার টেকনিক্যাল সেশন পরিচালনা করেন অধ্যাপক সরোয়ার জাহান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি