শিক্ষা সপ্তাহ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে এবারের শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে নীলফামারী সরকারি কলেজ ও নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গত বুধবার নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যানিকেতনের হলরুমে অনুষ্ঠানে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ সারোয়ার মানিক, মেজবাউর রহমান প্রমুখ। সদরের রামগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে শ্রেষ্ঠ শিক্ষক ও একই বিদ্যালয়ের মানিক চন্দ্রকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত করা হয়। শ্রেষ্ঠ মাদ্রাসার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সদরের কাজিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আহসান হাবিবকে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়।