প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় উত্তীর্ণ ৯০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সিলেটের শিক্ষাসেবামূলক প্রতিষ্ঠান প্রয়াস শিক্ষা সেবাকেন্দ্র। গত শুক্রবার বিকেলে নগরের রিকাবিবাজারে কবি নজরুল মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সেবাকেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সুরঞ্জিত তালুকদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, লেখক-গীতিকার নিখিল রঞ্জন মজুমদার।