শিক্ষার্থীদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার কেল্লা উচ্চবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে। বিদ্যালয় চত্বরে আয়োজিত এক সভায় শিক্ষার্থীরা এ শপথ নেয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম বেলাল হোসেন। সভায় আরও বক্তব্য দেন বগুড়ার দুদকের সহকারী পরিচালক আতিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব আবদুস সাত্তার, কেল্লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী, শেরপুর থানা-পুলিশের এসআই আসলাম হোসেন প্রমুখ।