শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে সন্তাল স্টুডেন্ট ফেডারেশনের আয়োজনে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ী ও পার্বতীপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলার ফেইথ বাইবেল চার্চ মিলনায়তনে সন্তাল স্টুডেন্ট ফেডারেশনের সভাপতি মিকায়েল টুডুর সভাপতিত্বে ওই সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। সন্তাল স্টুডেন্ট ফেডারেশনের উপদেষ্টা শ্যামল মার্ডির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুশদহের ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, সান্তাল সুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুবোধ বাস্কে, এনডিএফের পরিচালক ভিক্টর লাকড়া, সন্তাল স্টুডেন্ট ফেডারেশনের উপদেষ্টা পাত্রাস মুর্মু, রাজু হেব্রম প্রমুখ।