শিবচরে সেতুর নিচে পড়ে ছিল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি সেতুর নিচে পড়ে ছিল অজ্ঞাতনামা এক যুবকের লাশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘুল্লার বাজার এলাকার সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঘুল্লার বাজার এলাকায় সেতুর নিচে লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।