শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম থেকে শিশু অপহরণের ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৪) ও সারা খাতুন (২৩) নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুজনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শহরের ঘোষপাড়া এলাকার আতাউল করিমের ছেলে আল আমিন তৌফিককে (১৩ মাস) গত বুধবার রাতে বাড়ি থেকে অপহরণ করা হয়। পরে গত বৃহস্পতিবার দুপুের তৌফিককে সিরাজগঞ্জের কামারখেন্দর চৌবাড়ী বাজার এলাকা থেকে উদ্ধার করে।