শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোরের নামে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলায় ছয় বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরের নামে মামলা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার নড়াগাতী থানায় মামলাটি করেন শিশুটির মা। অভিযুক্ত কিশোর পলাতক।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে ৬ বছরের মেয়েশিশুকে ধর্ষণের চেষ্টা করে ১৫ বছরের এক কিশোর। এ সময় মেয়েটির চিৎকারে তার মা এগিয়ে এলে কিশোর পালিয়ে যায়। এরপর মেয়েটিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে থানায় আনা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, শুধু ওই কিশোরের নামেই মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।