শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক
চাঁদপুরের কচুয়া উপজেলার ভূইয়ারা এলাকায় তৃতীয় শ্রেণির এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অষ্টম শ্রেণির এক কিশোরকে পুলিশ আটক করেছে।
আজ বৃহস্পতিবার ভোরে অষ্টম শ্রেণির ওই ছাত্রকে আটক করা হয়। শিশু দুটি চাচাতো ভাইবোন বলে পরিবার সূত্রে জানা গেছে।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিবুল হাসান চৌধুরী বলেন, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শামছুল হকের ভাষ্য, শিশুটি ও ওই কিশোর একই বাড়িতে থাকত। গতকাল বুধবার রাত আটটার দিকে তৃতীয় শ্রেণিতে পড়া শিশুটিকে ধর্ষণ করে তার চাচাতো ভাই। পরিবারের লোকজন স্থানীয়ভাবে শিশুটিকে চিকিৎসা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর ২৫০ শয্যা সরকারি হাসপাতালে পাঠানো হয়।
ভোরে অষ্টম শ্রেণির ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটির বাবা এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন।