শিশুদের নিয়ে ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করেছে পটুয়াখালী প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গত বৃহস্পতিবার প্রথম আলো পটুয়াখালী কার্যালয়ে ওই ইফতারের আয়োজন করা হয়। পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার এলাকায় পথশিশুদের নিয়ে পরিচালিত স্বপ্ন বাড়ি ও শিশু শিক্ষা কেন্দ্র থেকে ২০টি শিশু ইফতার অনুষ্ঠানে যোগ দেয়। ইফতারে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মাসুম বিল্লাহও উপস্থিত ছিলেন। পটুয়াখালী অফিস