প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলায় বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। গত শুক্রবার রাতে নুরুল্লাবাদ ইউনিয়নের করাতিপাড়া, ভারশোঁ ইউনিয়নের কালীসফা আদিবাসীপল্লি ও পাকুড়িয়া শহীদ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র দেওয়া হয়। মন্ত্রী করাতিপাড়ায় ১৫০টি, পাকুড়িয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ২০০টি এবং কালীসফা আদিবাসী পল্লিতে ২০০টি কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।