শীতলক্ষ্যায় ভাসছিল যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল সার কারখানার পশ্চিম প্রান্ত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে ওই যুবকের লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পলাশ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের পরনে খেলার পোশাক ছিল।
এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।