প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) উদ্যোগে শীতার্তদের সাহায্যার্থে গতকাল শনিবার সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে আইয়ুব বাচ্চুসহ চট্টগ্রামের ১০টি ব্যান্ড দল সংগীত পরিবেশন করে। কনসার্টে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সিএমবিএর সভাপতি মোহাম্মদ আলী, উপদেষ্টা সুব্রত বড়ুয়া, খালেদ নেওয়াজ প্রমুখ। কনসার্টে গান পরিবেশন করে ব্যান্ড চাটগাঁ, অনুশীলন, সাম্রাজ্য, তরী, ফিউচার, নেক্সাস, অর্ধায়ু, যাত্রী ও বে অব বেঙ্গল।