শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সুপারিশে গতকাল বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে রাকিন আহম্মেদ খান ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ আমরিন মামুনকে। রাশেদ মাহমুদ আতিকুজ্জামান সহসভাপতি, ইনজামাম উল ইসলাম ও সজল সরদার সহসাধারণ সম্পাদক, গোলাম মাহামুদ সাব্বির সাংগঠনিক সম্পাদক, শাখাওয়াত জামান সহসাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান খান প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিমতাসিন মনির একা সাংস্কৃতিক সম্পাদক, বৃষ্টি দত্ত সহসাংস্কৃতিক সম্পাদক, আবদুল্লাহ রাকিব আল হাসান ক্রীড়া সম্পাদক ও ইশতিয়াক আহম্মেদকে ক্লাব সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মহিলা সম্পাদক ফাহরিয়া মেহজাবিন হিসেবে রয়েছেন প্রণতি রায়, জান্নাতুল ফেরদৌস, অর্থি রহমান, অনিন্দিতা সাহা। নির্বাহী সদস্য করা হয়েছে মেহেদী হাসান, রেদোয়ান উল ইসলাম, সাগর সাহা ও সোহেল রানাকে।