প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালতের নির্দেশে ৩১ আগস্ট অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. হায়দর আলী এবং জেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মুখলেছুর রহমান বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ধরনের কোনো লিখিত আদেশ পাননি। গত ২৩ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতে দায়ের করা মামলায় নির্বাচন স্থগিত হয়ে যায়। শেরপুর প্রতিনিধি