শেরপুরে কোভিডে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার প্রতীকী
রয়টার্স

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বগুড়ার শেরপুর উপজেলায় এক সোনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই ব্যবসায়ীর নাম স্বপন কর্মকার (৬৩)। তিনি শেরপুরের আপন জুয়েলার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। একই সঙ্গে বগুড়া শহরের জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর ছেলেসহ পরিবারের আরও তিন সদস্য কোভিডে আক্রান্ত।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার নমুনা পরীক্ষায় স্বপন কর্মকারের করোনা শনাক্ত হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী সেখ জানান, আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ ঢাকা থেকে শেরপুরে নেওয়া হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ সৎকার করা হবে।