শেরপুরে চালকল ও চাতালশিল্প রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বংসের হাত থেকে চালকল ও চাতালশিল্প রক্ষাসহ চার দফা দাবিতে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ চারটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে চালকল, চাতাল ও উপজাতশিল্প রক্ষার জন্য ভারতীয় চালের অবাধ ও শুল্কমুক্ত আমদানি বন্ধ; চালশিল্প বাঁচিয়ে রাখতে ব্যাংকঋণের সুদ সর্বোচ্চ ৯ শতাংশ করা ইত্যাদি।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, শেরপুরে এক হাজার চালকল রয়েছে। এগুলোতে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু ভরা আমন মৌসুমে ভারত থেকে শুল্কমুক্ত চাল আসায় জেলার প্রায় ৯০ শতাংশ চালকল বন্ধ রয়েছে।
পরে প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপিটি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হানিফ উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপি প্রদান শেষে পৌর টাউন হল মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।