শেরপুরে নারীর প্রতি সহিংসতা বন্ধে ছাত্রলীগের ‘আলোক প্রজ্বলন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা বন্ধে বুধবার ‘আলোক প্রজ্বলন’ করে শেরপুর জেলা ছাত্রলীগ
প্রথম আলো

নারীর প্রতি ধর্ষণ-নিপীড়নসহ সব ধরনের সহিংসতা বন্ধ এবং এসবের সঙ্গে সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শেরপুরে ‘আলোক প্রজ্বলন’ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। গতকাল বুধবার সন্ধ্যায় শেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের রঘুনাথ বাজার নিউমার্কেট পায়রা  চত্বর মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফখরুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।