শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির নাম মো. সোলায়মান। সে উপজেলার তারাকান্দি গ্রামের হামিদুল হকের ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে শিশু সোলায়মান বাড়ির লোকজনের অগোচরে একটি গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনেরা সোলায়মানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সোলায়মানকে বাড়ির পাশের ওই গর্তের পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সোলায়মানকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা অমিও জ্যোতি সাইফুল্ল্যাহ।