শেরপুরে বাসচাপায় গাড়িচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বাসচাপায় মঞ্জুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় গতকাল সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলামের বাড়ি উপজেলার দুবলাগাড়ী গ্রামে। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১২টায় মঞ্জুরুল ইসলাম হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরই বাসটি দ্রুত চলে যায়।

এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, নিহত ব্যক্তি স্থানীয় জেনারেল ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের গাড়ির চালক ছিলেন। গতকাল রাতের ওই সময় তিনি ডিউটি শেষে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।