শোক
আ ক ম নূরুল ইসলাম
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কিশোরগঞ্জের সাবেক তত্ত্বাবধায়ক আ ক ম নূরুল ইসলাম (৭৬) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার জামে মসজিদে জানাজা শেষে গতকাল তারাবির নামাজের পর সাহেববাড়ি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আ ক ম নূরুল ইসলাম প্রথম আলোর সিনিয়র স্পেশালিস্ট, এসএমআই শওকত আলীর শ্বশুর। বিজ্ঞপ্তি।
গোলাম আম্বিয়া
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম আম্বিয়া (৭৪) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন সন্তান রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। গোলাম আম্বিয়া বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক সাইফুল ইসলাম কল্লোলের বাবা। মেহেরপুর প্রতিনিধি|
মো. আলিমুর রেজা
রাজধানীর আজিমপুর ম্যাটারনিটির অবেদনবিদ মো. আলিমুর রেজা গতকাল মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
মালেকা বেগম
পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার মহিপুর ইউনিয়নের মালেকা বেগম (৫৫) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে কোমরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মালেকা বেগম পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি কুদ্দুস মাহমুদের স্ত্রী।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি|
ছিদ্দিকুর রহমান মজুমদার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার প্রবীণ রাজনীতিবিদ রায়কোট ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান মজুমদার (১১০) গত সোমবার রাত নয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুকুরীখিল গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
মৃত্যুবার্ষিকী
জি এইচ মির্জা
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডার মুক্তিযোদ্ধা জি এইচ মির্জার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুলাই। এ উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।