প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে একটি সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান ছায়াতরুর আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের সাহিত্য একাডেমি মিলনায়তনে ছায়াবাণী মিডিয়া কমিউনিকেশনের পরিচালক আরিফ রাসেলের সভাপতিত্বে ও ছায়াতরুর প্রচার সম্পাদক সুমন কুমার দত্তের পরিচালনায় বক্তব্য দেন বিশিষ্ট কবি ও লেখক পীযূষ কান্তি বড়ুয়া, দৈনিক সুদীপ্ত চাঁদপুর-এর বার্তা সম্পাদক এম আর ইসলাম, কবি ও লেখক ইকবাল পারভেজ, সাহিত্যিক খান-ই-আজম, কবি ও লেখক সাকিবুল হাসান প্রমুখ।