শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় শ্বশুরকে হত্যার দায়ে জামাতা আবু বক্কারকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আবু বক্কার কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি নিহত সোলায়ান হোসেনের মেয়ে ববিতা খাতুনের স্বামী।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ওয়াজ করনী প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ২০ মার্চ সন্ধ্যায় মরিচ কেনার কথা বলে বাড়ি থেকে শ্বশুর সোলায়মানকে একটি খেতে নিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আবু বক্কার। ওই রাতেই সোলায়মানের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত সোলায়মানের ভাই সাহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আবু বক্কারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।