শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
ওই নারীর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী। তিনি বলেন, ওই নারীর ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পর করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর বুধবার প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল।