শ্যামনগরে যুব জলবায়ু ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য সুরক্ষায় উপকূলের তরুণ প্রজন্মের অংশগ্রহণে সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে দুই দিনব্যাপী যুব জলবায়ু ক্যাম্প। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলা মিলনায়তনে ক্যাম্পের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান। তিনি তরুণদের পরিবেশ রক্ষার পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক প্রভৃতি সামাজিক সমস্যা মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। বেসরকারি সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজের (বারসিক) সহযোগিতায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ওই ক্যাম্পের আয়োজন করে। এতে শ্যামনগরের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা