শ্যামনগরের দুজন নিহতের ঘটনায় মামলা, সাতজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরার শ্যামনগরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মামলা করেন উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল বারী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব সাতজনকে আটক করেছে।

ওই মামলায় বর্তমান ইউপি সদস্য আবদুল হামিদ, কালিঞ্চি ইউপির সদস্য আজগার আলীসহ ৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০ জনকে।

সংঘর্ষের ঘটনার পর র‍্যাব খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাতজনকে আটক করে। তবে তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তার চারজন হলেন রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামের আলাউদ্দীন গাজী, আলমগীর হোসেন, ছাদেক গাজী ও নাসির কয়াল। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। হাসপাতালে পুলিশি নজরদারিতে থাকা তিনজন হলেন একই গ্রামের সোবহান মোল্লা, আল আমিন ও আবদুল আজিজ গাজী।

শ্যামনগর থানার উপপরিদর্শক মোমরেজ হোসেন বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন