শ্যালো মেশিনে মাফলার পেঁচিয়ে যুবলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় জমিতে পানি সেচ দিতে গিয়ে শ্যালো মেশিনের চাকার সঙ্গে গলার মাফলার পেঁচিয়ে যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবলীগ নেতার নাম আমজাদ হোসেন। তিনি উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমজাদ মঙ্গলপাড়ার গোড়াগাছি গ্রামের আব্বাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পুকুর থেকে জমিতে পানি সেচ দিতে যান আমজাদ। রাত হয়ে গেলেও তিনি না ফেরায় পরিবার চিন্তিত হয়ে পড়ে। পরিবার থেকে তাঁকে খোঁজাখুঁজি শুরু করা হয়। রাত নয়টার দিকে পুকুরপাড়ে শ্যালো মেশিনের সঙ্গে মাফলার প্যাঁচানো অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের উপস্থিতিতে তাঁর লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, শ্যালো মেশিনে মাফলার আটকে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি উপস্থিত থেকে লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।