শ্রদ্ধায় শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্টজন থেকে শুরু করে সর্বসাধারণ। সেই সঙ্গে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বিজয় শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ।

১ / ৯
ফরিদপুর শহরের গোয়ালচামট পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় আজ সকালে শহীদ স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়
ছবি: আলীমুজ্জামান
২ / ৯
মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো
৩ / ৯
পূর্ব আকাশে ভোরের সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদি
ছবি: শামসুজ্জামান
৪ / ৯
মেহেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা। বৃহস্পতিবার সকালে আটটায় মেহেরপুর পৌর শহরে
ছবি: আবু সাঈদ
৫ / ৯
কুচকাওয়াজে অংশ নেয় মির্জাপুরের আন্ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো
৬ / ৯
শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপজেলা পরিষদ মাঠে
ছবি: শিমুল তরফদার
৭ / ৯
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে শিক্ষার্থীদের শারীরিক কসরত
ছবি: আনোয়ার হোসেন
৮ / ৯
শিশুর মাথায় বিজয় দিবসের ব্যান্ড পরিয়ে দিচ্ছেন এক অভিভাবক। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায়
ছবি: দিনার মাহমুদ
৯ / ৯
ছেলেকে নিয়ে মায়ের সেলফি। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের শহীদ খোকন শিশু উদ্যানে
ছবি: সোয়েল রানা