শ্রমিক-ইজিবাইক চালকের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল শনিবার যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মিনিবাস শ্রমিক ও ইজিবাইকের চালকদের সঙ্গে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা শহরে যান চলাচল বন্ধ থাকে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের ২ নম্বর রেল গুমটি এলাকায় একটি মিনিবাস ইজিবাইকের যাত্রী নিয়ে নীলফামারী যাওয়ার চেষ্টা করে। এ সময় ইজিবাইকের চালকেরা বাধা দেন। ফলে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মিনিবাস, শ্রমিক ও ইজিবাইকের চালকেরা থানায় অবস্থান নেন। থানার সম্মুখে দুই পক্ষকেই বসিয়ে সমঝোতা করে দেন সৈয়দপুর সার্কেলের এএসপি জিয়াউর রহমান।